ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেফতার

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে লিফলেট বিতরণকালে বিজয় আহমেদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। সে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক। সোমবার সকালে এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।


এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকায় কিছু নেতাকর্মী লিফলেট বিতরণ করছিল। এসময় অভিযান চালিয়ে বিজয় আহমেদকে আটক করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা ছিল। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


অন্যদিকে নির্বাচন বর্জনে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ আলী ভুইয়ার নেতৃত্বে উপজেলা সদরের মুকুন্দগাতী বাজার, চালা ও শেরনগর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑